টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়া।
রবিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।
এদিন খালেদা জিয়াকে গাড়িতে ওঠানোর সময় সেখানে শতাধিক দলীয় নেতাকর্মী ভিড় করেন। তারা বিএনপি নেত্রীর গাড়ির পাশে দাঁড়িয়ে স্লোগান দেন ও গাড়ির সঙ্গে সামনে এগোতে থাকেন।
এ সময় তার গাড়ির সঙ্গে কড়া পুলিশ প্রহরা ছিল। সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাস ভবন ফিরোজায় পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর।










