ভারতের বিহারে মাদক এবং জুয়া বিরোধী অভিযানে গিয়েছিল এক পুলিশ। কিন্তু উল্টো সেই পুলিশ কর্মকর্তাকেই বেধরক পিটুনি দিয়েছে একদল জনতা। সামাজিক যোগযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে মূহুর্তেই উদ্বেগ তৈরি হয় নেটিজেনদের মধ্যে।
এনডিটিভি সূত্রে জানা যায়, দীপাবলির দিন রাজ্যের ছাপরা বাহাস এলাকার ধরমপুর গ্রামে একদল লোক মদ্যপান এবং জুয়া খেলছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযানে যান পুলিশ সদস্যরা। কিন্তু উচ্ছৃঙ্খল জনতার মাঝে ঘেরা পড়ে যান সাব ইন্সপেক্টর সিতারাম দাস। তিনি সুগালি থানায় দায়িত্বরত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এএসআই সিতারামকে ধরে হাত পেছনে দিয়ে একটি খুঁটির সংগে বেঁধে কিল-ঘুষি মারছে এক দল লোক।










