spot_img
spot_img

আগাম জামিন আবেদন করলেন ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলার আসামী ৭১ টিভির বার্তা প্রধান

ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ধর্ষন মামলার আসামী একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ বেগ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে এক নারী বাদী হয়ে শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানায় এ মামলা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ