spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৫৯ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৭ নভেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৮৭ গ্রাম হেরোইন, ৫ হাজার ৩২৭ পিস ইয়াবা ও ২৫ কেজি ২৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানা যায়। একই সাথে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ