spot_img
spot_img

ধর্ষণ মামলায় একাত্তর টিভির বার্তা প্রধান শাকিলের জামিন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ভূক্তভোগীর করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান শাকিল আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শাকিল আহমেদ একাত্তর টিভির সংবাদ উপস্থাপিকা ফারজানা রুপার বর্তমান স্বামী।

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মুহাম্মাদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

এর আগে ৫ নভেম্বর একাত্তর টিভির বার্তা বিভাগের প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানায় এ মামলা করেন ওই নারী চিকিৎসক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ