spot_img

জ্বালানী তেলের মূল্য ও বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী: খেলাফত মজলিস

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর নতুন করে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে অবিলম্বে জ্বালানী তেলের বর্ধিত মূল্য এবং বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

তারা বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে অন্যায়ভাবে বাস ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন ত্রাহি অবস্থা এ সময় জ্বালানী তেল-গ্যাস এবং বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধি করে জনগণের উপর জুলুম করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন এই দাবী জানান।

নেতৃদ্বয় বলেন, গতকাল পরিবহন মালিকদের সাথে বৈঠকে সরকার নতুন করে বাস ভাড়া ২৭% ও লঞ্চ ভাড়া ৩৫% বৃদ্ধির ঘোষণা দেয়। এতে সারাদেশে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে এবং মহানগরীতে বিভিন্ন রুটের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। এক লাফে ২৭% ও ৩৫% ভাড়া বৃদ্ধি কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। এতে প্রান্তিক জনগণকেই বেশি ভোগান্তির শিকার হতে হবে। সরকার এমন এক সময়ে জ্বালানী তেল ও বাসভাড়া বৃদ্ধির ঘোষণা দিলো যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে জ্বলছে আগুন। ভুল সময়ে সরকারের এই উচ্চাবিলাসী সিদ্ধান্ত সকলকেই দগ্ধ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ