spot_img

কেউই আইনের ঊর্ধ্বে নয়, এসকে সিনহার রায়ে এটাই প্রমাণিত: আইনমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে মানি লন্ডারিংয়ে সাত বছর ও অর্থ আত্মসাতের মামলায় চার বছরের মিলে মোট ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হলো।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এর আদালত এ রায় ঘোষণা করার পর আইনমন্ত্রী এ কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতি ছাড়াও অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৯ সালের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

এরপর চলতি বছরের ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ