চিকিৎসারত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ (৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ করেন আল্লামা নুরুল ইসলাম।
এসময় তিনি আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে আলাপ করেন।











