বেলারুশ সীমান্তে ১২ হাজার পুলিশ মোতায়েন করেছে পোলেন্ড। তবে বেলারুশ হয়ে সীমান্তে হাজার হাজার শরণার্থীর জড়ো হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে দাবি পোল্যান্ডের।
বুধবার (১০ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বললেন পুতিনকে।
তার মতে, বেলারুশের একনায়ক আলেকজান্ডার লুকাশেঙ্কো মস্কোর ঘনিষ্ঠ মিত্র। পোল্যান্ডের সীমান্তে শরণার্থীর ঢল নামার ঘটনা সেখান থেকেই পরিকল্পিত। তীব্র শীতের মাঝে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে কমপক্ষে ২ হাজার শরণার্থী জড়ো হয়েছে।
সোমবার উত্তাল হয়ে ওঠে পোল্যান্ড সীমান্ত। বেড়া কাটার কাঁচি ও অস্ত্র হাতে নিয়ে আসা শরণার্থীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয় সীমান্তরক্ষীদের। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। পোল্যান্ড জানিয়েছে, বেশ কয়েক জায়গায় সীমান্ত বেড়ার ক্ষতি হয়েছে।
সূত্র: বিবিসি।











