spot_img

সরকারের গণবিরোধী সিদ্ধান্তে জনজীবনে নাভিশ্বাস উঠেছে: প্রিন্স

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাস ভাড়া বৃদ্ধিতে সরকারের গণবিরোধী সিদ্ধান্তে জনজীবনে নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে গণদুর্ভোগ সৃষ্টি করেছে। করোনাকালে সরকারের ব্যর্থতায় এমনিতে জনগণের আয় ইনকাম কমে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তার ওপর জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাস ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

শনিবার (১৩ নভেম্বর) ময়মনসিংহ নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে লাগামহীন লুটপাট-দুর্নীতি চলছে, অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনের নামে প্রহসন চলছে। রাজনীতি ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। ব্যর্থ, অযোগ্য সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ