spot_img
spot_img

আর্মেনিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আজারবাইজানের নাগরিক নিহত

নাগোরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আজারবাইজানের এক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) ওই অঞ্চলের আগধাম এলাকার তাগিবেইলি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে আর্মেনিয়া যখন আগধাম এলাকা নিজেদের দখলে রেখেছিল, তখন সেখানে তারা এ মাইন পুঁতে রাখে। জমিতে কৃষিকাজ করার সময় ওই ব্যক্তির পা মাইনে পড়লে তা বিস্ফোরিত হয়।

২০২০ সালের নভেম্বরের পর থেকে অন্তত ৩৩ জন আজারি নাগরিক আর্মেনিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এর মধ্যে ২৬ জন বেসামরিক নাগরিক এবং বাকি সাতজন সেনাসদস্য। এ ছাড়া ১৩৯ জন আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ