spot_img

‘খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসা করার মতো অবস্থা দেশে নেই। তার সঠিক চিকিৎসায় বিদেশ নেওয়া জরুরি হলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না।

মানবিক বিবেচনায় হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি। মানবিক বিবেচনায় হলেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ