spot_img

সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু সৌদি আরব। আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা রাখি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া সৌদি আরবের ১৫ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ টিকা হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধু দেশ হিসেবে ১৫ লাখ টিকা ও ১ মিলিয়ন ডলারের চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে সৌদি আরব। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, করোনাকালে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশটি টিকা দিয়েছে। এছাড়া করোনার দুঃসময়ে কোনো প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরব ফেরত পাঠায়নি। এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ