spot_img

বেগম জিয়াকে মিথ্যা-বানোয়াট অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম জিয়াকে মিথ্যা বানোয়াট অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কোনো মামলায় যদি সাজা দেওয়া হয়, হাইকোর্ট সহানুভূতিশীল হয়ে সেই সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট পাঁচ বছর সাজা বাড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে। অথচ বেগম খালেদা জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হবে না। জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় আ স ম আব্দুর রবকে কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার সুযোগ দিয়েছিলেন, সহানুভূতি দেখিয়েছিলেন। অথচ আইন দেখিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে। এটা শুধু একটি চক্রান্ত।

তিনি বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে। সরকারের যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সমস্যা নেই, আমরা সরকারকেও চিকিৎসা করাবো।

বিএনপির এ নেতা বলেন, একদিকে মানুষ গরিব হচ্ছে, অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। সোয়া তিন কোটি মানুষ দরিদ্র হয়েছে। কিন্তু কত লোক নতুন করে কোটিপতি হয়েছে, সেটাও তো প্রশ্ন থেকে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ