spot_img

বেগম জিয়ার যদি কিছু হয়, তার জন্য এককভাবে সরকার দায়ী: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়ার যদি কিছু হয়, তার জন্য এককভাবে সরকার দায়ী। এই দায় থেকে তারা যেন মুক্তি না পায়, এজন্য সবাইকে এক হতে হবে। আমি বিএনপি করি না। ভবিষ্যতে করব কি না তাও জানি না। কিন্তু মানবিক দিক থেকে সবাইকেই আমাদের এক হতে হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, খালেদা জিয়া হাসপাতালের সিসিইউতে আছেন। তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। দেশের একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হবে না, এটা ভাবতেই তো কষ্ট লাগে। অথচ এই বোধশক্তি সরকারের নেই।

তিনি বলেন, আমি ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেবো। এর পেছনে হয়তো সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচ হবে। বর্তমান সরকার তো দরিদ্র মানুষের জন্য এসব করবে না, মুখে শুধুমাত্র নানা ধরনের উন্নয়নের কথা বলেন। কোন ধরনের উন্নয়ন? যে পদ্মাসেতুর বাজেট ১২ হাজার কোটি টাকা থেকে এখন গিয়ে ঠেকেছে ৩০ হাজার কোটি টাকার উপরে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ