তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।










