নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক, জঘন্য কাজ। তার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না।
তিনি বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব কথা বলেন।
মান্না বলেন, রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষ যত ধরনের খারাপ কাজ আছে, তার সব মিলিয়ে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে।










