বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর ৫৬ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরে এক সভা এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সভায় মাওলানা খাইরুহজ্জামান হুযাইফীকে আমির ও মাওলানা সাইফুল্লাহ নোমানীকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট ৫৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কামরাঙ্গীরচর থানা আমীর মাওলানা সাজিদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের জয়েন্ট সেক্রেটারি ও কামরাঙ্গীরচর থানার সেক্রেটারি মুফতি আ ফ ম আকরাম হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা জামিল আহমদ, মাওলানা মোয়াজ্জম হোসাইন, মুফতী আবদুস সালাম, মাওলানা সাইফুল্লাহ নোমানী, মুফতি জাকির বিল্লাহ, মাওলানা অলিউল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন শাহীন, মাওলানা কামাল হোসেন নোমানী ও মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।










