spot_img

রাজনৈতিক দলের বক্তব্য পুলিশের বিষয় নয়: বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, রাজনৈতিক দলের বক্তব্য পুলিশের বিষয় নয়। পুলিশের দায়িত্ব এ দেশের প্রতিটি মানুষকে নিরাপত্তা দেয়া। পুলিশ নিষ্ঠার সাথে দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের পাশে থাকবে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো না হলে, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের শৃঙ্খলা ও সামাজিক শান্তি নিশ্চিত করেছে পুলিশ। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়ছে, ব্যবসা- বাণিজ্যের উন্নতি হয়েছে, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ