spot_img

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের আহ্বান আ স ম রবের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে জামিন দিয়ে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোন অজুহাত সৃষ্টি করে তথাকথিত আইনের দোহাই দিয়ে বিদেশ প্রেরণে বাধা সৃষ্টি করার সরকারের অপকৌশল বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মানবতা কোন করুণার বিষয় নয়। সরকারকে অবশ্যই মানবীয় কর্তৃত্বের অধীনস্থ থাকতে হবে। প্রতিহিংসা বা নির্মমতা দিয়ে মানবিক সমাজ বিনির্মাণ করা যায় না। শত্রুভাবাপন্ন নয়-সরকারকে মানবিক হতে হবে।

খালেদা জিয়ার জীবন সুরক্ষায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের রাজনৈতিক কর্তব্য। খালেদা জিয়ার জীবন সুরক্ষায় জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন।

দেশবাসীর ন্যায় আমিও আশা করছি সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ