spot_img

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
এ বিষয়টি গণমাধ্যমকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ