spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইসসহ ১২৪ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৯৫৪ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম ১৬০ পুরিয়া গাঁজা, ২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৯২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ