spot_img
spot_img

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে রেবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা খন্দকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি খন্দকবাড়িয়া শাকিব বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকাল ৮টার দিকে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ