spot_img
spot_img

পশ্চিমবঙ্গ বিজেপি ছাড়ার ঘোষণা দিল তথাগত রায়

ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপির নেতা তথাগত রায়ের একটি টুইটে সকালে নতুন জল্পনা শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’

এরপরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই টুইটারে একের পর এক বোমা ফাটিয়েছেন ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক এ রাজ্যপাল।

বিজেপির এই পরাজয়ের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক-সহ পশ্চিমবঙ্গের একাধিক নেতা ও তাদের কাজকর্মকে দায়ী করেছিলেন তথাগত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ