spot_img

সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিএসএফ এর হাতে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ সরকার কেউই চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। এরইমধ্যে রেজুলেশন পাস হয়েছে। আমরা বিশ্বাস করি এতে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ পড়বে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ