spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় একদিনে ১৪২ ডেঙ্গুরোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ১০৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১০৪ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৩৪৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭০২ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যুর হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ