সশস্ত্র বাহিনী দিবস আজ। প্রতিবছর ২১ নভেম্বর দিবসটি উদ্যাপিত হয়। এ বছরও যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদ্যাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দিসটি উপলক্ষ্যে নানান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলেও জানা যায়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।










