spot_img

বিএনপি এমপিদের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সংসদ থেকে একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্য।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা এ হুঁশিয়ারি দেন।

এ সময় এমপি সিরাজ বলেন, সংসদে আমরা একমাত্র নির্বাচিত প্রতিনিধি। আমরা জনগণের প্রতিনিধি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছি। জনগণের পক্ষ থেকে আমরা তার মুক্তি চাই।

তিনি বলেন, সরকার আমাদের কী দেখায়? আইনমন্ত্রী বললেন, বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারে। ডাক্তারতো সারা পৃথিবীতে এক। সমস্যা কোথায়? সমস্যা তো চিকিৎসায়-ইকুইপমেন্টে। আজকের ম্যাডামের লিভারে প্রচণ্ড রকম সমস্যা, রক্তক্ষরণ হচ্ছে। সেই চিকিৎসা আমাদের দেশে নেই। এখানে মেডিসিন দিয়ে হবে না, সার্জারি লাগবে। সেই সার্জারি ইকুইপমেন্ট কোথায়?

এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করছে। বিদেশ থেকে ডাক্তার এনে বেগম জিয়ার চিকিৎসা করানো, আইনমন্ত্রীর এমন বক্তব্যকে সরকারের হঠকারিতা বলেও মন্তব্য করেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ