spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১০ জন। এর মধ্যে ঢাকাতে ৭৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪১৫ জন ও অন্যান্য বিভাগে ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ