spot_img
spot_img

মুগদায় গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শ্বাশুড়ি শেফালী রাণী বারৈ (৫৫)।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যাথার চিকিৎসার কারণে দুই দিন আগে পরিবার নিয়ে ঢাকায় আসেন। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়ে মুগদায় আত্নীয় পলাশের ওই বাসায় উঠেন। বাসাটিতে শুধু শেফালী রাণী থাকতেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ