রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা মনিটরিং করছে। তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে। সরকার গত তিন বছরে তাকে কোনো চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্রকে হরণ করার জন্য এ ক্যারিশম্যাটিক নেত্রীকে বন্দি করে রেখেছে।










