spot_img
spot_img

মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরি

রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের ডিজেল চুরির ঘটনা ঘটেছে।

সম্প্রতি রোমানিয়ার মাফিয়া বিরোধী সরকারি কৌঁসুলি ডিকট এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আমেরিকা সরকারের মালিকানাধীন তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েক জন মিলে একটি অপরাধী চক্র গঠন করেছিল।

তিনি আরও বলেন, মিহাইল কোগালনিসিয়েনু সামরিক ঘাঁটি ছাড়াও যেসব স্থানে সামরিক মহড়া হতো সেসব স্থান থেকে জ্বালানি তেল চুরি করতো এই চক্রটি। যেখানে সেনারা ঘাঁটি করতো সেখানকার জেনারেটরগুলোকে টার্গেট করতো চক্রটি। গত চার বছর ধরে এই চক্রটির ওপর নজর রাখা হচ্ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ