spot_img
spot_img

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ রোগী হাসপাতালে

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মাদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ২৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন ভর্তি হন। এছাড়া এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে দুইজন।

বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এমন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৪৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি আছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বমোট ২৬ হাজার ৯১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৬ হাজার ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ