spot_img
spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে ইনসাফ সম্পাদকের গভীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার।

আজ সোমবার (২৯ নভেম্বর) এক শোকবার্তায় ইনসাফ পরিবারের পক্ষে এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবাণীতে সাইয়েদ মাহফুজ খন্দকার বলেন, আল্লামা নরুল ইসলাম ছিলেন একজন প্রথিতযথা আলেমেদীন, প্রখ্যাত হাদীস বিশারদ ও শায়খুল হাদীস। তিনি এদেশে ইসলামী আন্দোলন সংগ্রামে অগ্রহণী ভূমিকা পালন করেছেন। দ্বীন ইসলামের জন্য বহু ত্যাগ শিকার করেছেন তিনি। তাঁর ইন্তেকালে জাতি একজন আপোষহীন রাহবারকে হারালো। তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়।

তিনি বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী সবসময় ইনসাফ-এর বিষয়ের খোঁজ খবর রাখতেন, পরামর্শ দিতেন। ইনসাফ পরিবারের জন্য তিনি সবসময়ই দুআ করতেন। তার ইন্তেকালে ইনসাফ পরিবার গভীরভাবে শোকাহত।

ইনসাফ সম্পাদক বলেন, আল্লামা জিহাদী ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন। তিনি সারা জীবন কাদিয়ানীদের ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জাতিকে সচেতন করেছেন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিনি পুরোটা জীবন সংগ্রাম করে গেছেন। তার দ্বীনি কাজগুলোকে আল্লাহ তায়ালা কবুল করুন।

সাইয়েদ মাহফুজ খন্দকার বলেন, হেফাজতে ইসলামের ক্রান্তিকালে তাকে সংগঠনটির মহাসচিব এর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নানা প্রতিবন্ধকতার মাঝেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি। দেশ, জাতি ও ইসলামের জন্য তার সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ