spot_img
spot_img

জাতীয় সংগীত অবমাননার দায়ে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরে যোগ হলো নতুন বিতর্ক। তার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। এ ঘটনায় ইতোমধ্যে মমতার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা।

এরই মধ্যে ঘটনাটিকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বও। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।

পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জাতীয় সংগীত নিয়ে বিজেপি’র অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার টুইট করে বলেন, জাতীয় সংগীত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী ‘জন গণ’ গাননি। গানের শব্দ ধরে ভাবার্থ বিশ্লেষণ করে দেশের ঐক্য, ঐতিহ্য, সম্প্রীতি, সংহতির কথা তুলে ধরছিলেন। বিজেপি না বোঝে প্রকৃত জাতীয়তাবাদ, না বোঝে জাতীয় সংগীত, না বোঝে জাতীয় সংহতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মুম্বাই সফরে গিয়েছিলেন মমতা। সেখানে মমতা বিশিষ্টজনদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই জাতীয় সংগীতকে ঘিরে বিতর্কের সূত্রপাত।

তার বিরুদ্ধে অভিযোগ, বৈঠক চলাকালীন মমতা বসে থেকে জাতীয় সংগীত গাইতে শুরু করেন। দু-কয়েকটি শব্দ বলার পর হঠাৎ-ই মমতা উঠে জাতীয় সংগীত গাইতে শুরু করেন। কিন্তু পুরো জাতীয় সংগীত না গেয়ে কয়েকটি লাইন উচ্চারণের পর জাতীয় সংগীত থামিয়ে দিয়ে বলে ওঠেন, জয় মহারাষ্ট্র। এখানেই আপত্তি বিজেপি নেতাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ