spot_img
spot_img

ইসরাইলের আগ্রাসন বন্ধে জাতিসংঘে আবারও সোচ্চার হলো বাংলাদেশ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধে জাতিসংঘে আবারও সোচ্চার হলো বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি সঙ্কটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানসহ ইসরাইলী আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা গ্রহণের জোর দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি বলেন, ইসরাইল যেন সকল আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক আইন এবং জাতিসংঘ রেজুলেশন ২৩৩৪ সহ সংশ্লিষ্ট অন্যান্য জাতিসংঘ রেজুলেশন যথাযথভাবে প্রতিপালন করতে সম্মত হয় তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রশ্নে আয়োজিত এক প্লেনারি সভায় তিনি এই দাবি তুলে ধরেন বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা আবারও ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দ্বি-জাতি সমাধান কাঠামোর আওতায় পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের ন্যায় সঙ্গত অধিকারের প্রতি বাংলাদেশের অটুট ও অবিচল সমর্থন জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ