বর্তমান সময়টা আমাদের জন্য প্রতিকূল। এ সময়ে কোনো ধরনের উসকানি, ঝামেলা ও ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ।
তিনি বলেন, যেখানে দেশের মানুষ ভোট দিতে পারে না, গণতন্ত্রের প্রক্রিয়া নেই, সেখানে আমরা বলছি, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসার ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।
সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, নোংরা দলবাজি দিয়ে ভরে গেছে দেশটা। তাই বিরোধীদলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেও বিবেকে বাধা দিচ্ছে না। এ রকম একটা অসুস্থ রাজনৈতিক চর্চা এই বিনা ভোটের সরকার প্রসার ঘটাতে যাচ্ছে।










