spot_img
spot_img

গভীর সমুদ্রে ট্রলারডুবি; ২০ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে কয়েক ঘণ্টা পর এক জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মুহাম্মাদ মহসিন হাফিজুর রহমান নামে ওই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ডুবে যাওয়া ওই ট্রলারটি এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পটুয়াখালীর গলাচিপার দক্ষিণের সোনার চর এলাকায় ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকার মাছধরার ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের নাম ও মালিকের নাম জানা যায়নি। উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমান ছকিনা এলাকায় আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ