spot_img

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) প্রতিষ্ঠা দিবসে সকাল ৮টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কেএম আলম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হক আমিনী।

আরও বক্তব্য রাখেন, মহানগরী সহ-সভাপতি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন, কাজী আরিফুর রহমান, মাওলানা সরদার নিয়ামতুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ