তামিলনাড়ুর কনোর ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভারতের বিমান বাহিনী আনুষ্ঠানিক ঘোষণা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি।
এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায় মরদেহগুলো চেনা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কনোর অঞ্চলে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপিন রাওয়াতের সঙ্গে তার কর্মী এবং পরিবারের সদস্যরা এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।











