spot_img

দেশে এলো সিরামের আরো ২৫ লাখ টিকা

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আরো ২৫ লাখ টিকা এসেছে দেশে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এ টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ যে টিকা কিনেছে, এর মধ্যস্ততা করছে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ