চট্টগ্রামের নাসিরাবাদ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় চার তরুণী এবং পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে ৫ জন আহাদের সহযোগী। এছাড়া অন্য ৪ জন নারী।
তিনি আরও জানান, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।











