spot_img

‘২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এই বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেই অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দিবেন বিএনপি মহাসচিব?

তিনি বলেন, গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোন সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দিবেন?

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে অনুরোধ করে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটের সাথে প্রতারণা করে যিনি সংসদে যান না, অথচ তার দল সংসদে-এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছে? কোন সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে?

সূত্র: বাসস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ