খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক আজ ১১ নভেম্বর সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদ্য কারামুক্ত সংগঠনের মহাসচিব মজলুম জননেতা ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওঃআহমদ আলী কাসেমী অধ্যাপক আবদুল্লাহ ফরিদ অধ্যাপক মোঃ আব্দুল হালিম, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন মুহাম্মদ মুনতাসির আল, এ বি এম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম মোসাদ্দেক, বোরহান উদ্দিন সিদ্দিকী, মুফতি সাইয়্যেদুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নুর হোসেন, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার সাহাবুদ্দীন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, অধ্যাপক মাওলানা খন্দকার সাইফুদ্দিন আহমদ প্রমুখ।
বৈঠকে আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের সাধারণ পরিষদের একাদশ অধিবেশন বাস্তবায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
এর আগে আজ বিকেল চারটায় সংগঠনের সদ্য কারামুক্ত মহসসচিব ড. আহমদ আবদুল কাদের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছলে বিভিন্ন স্তরের নেতাকর্মী, ছাত্র মজলিসের নেতাকর্মী এবং বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাকে স্বাগত জানান।










