spot_img
spot_img

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসিবুল হাসান শান্ত নামে ২৮ বছর বয়সী যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসিবুল হাসান শান্ত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মুহাম্মাদ মোফাজ্জেল হক জানিয়েছেন, হাসিবুল হাসান কাশিয়ানী থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ শহরের যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়লে মাথা ফেটে যায় এবং হাত পা ভেঙ্গে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ