হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও খেলাফতে আন্দোলন বাংলাদেশের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।











