spot_img

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের কোনো বৈঠক নেই

মহান বিজয় দিবস, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিনের এই সফরে বিরোধী দলের সঙ্গে তার কোনো বৈঠক নেই।

বিজয় দিবসের অনুষ্ঠান ও কর্মসূচিতে যোগদানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে ভারতের রাষ্ট্রপতির সফরসূচি।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা সফরে এসেছেন।

‌এক প্র‌শ্নের জবা‌বে হর্ষবর্ধন শ্রিংলা ব‌লেন, ভার‌তের নেতারা সফরকা‌লে বি‌ভিন্ন দ‌লের স‌ঙ্গে সাধারণত বৈঠক ক‌রেন। কিন্তু এবা‌র ভার‌তের রাষ্ট্রপ‌তির সফর বিজ‌য়ের ৫০ বছর উদযাপন উপল‌ক্ষে। তাই এবা‌রের সফ‌রের ফোকাস সেখা‌নে রাখ‌তে হ‌চ্ছে। এবার বিরোধী দ‌লের স‌ঙ্গে বৈঠ‌কের কোনো কর্মসূ‌চি নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ