স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের বিজয় দিবসে শুভেচ্ছো জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টুইট বার্তায় সকল মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে মোদি টুইট বার্তায় বলেন,৫০তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। একইসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। এছাড়া ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর উপস্থিতি প্রত্যেক ভারতীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে বাংলাদেশের বিজয়ের ৫০-এ টুইট বার্তায় শুভেচ্ছো জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মুক্তিযুদ্ধের বিশেষ ছবিও প্রকাশ করেন তিনি।










