স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সাথে বিজয় দিবসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে বাংলায় শুভেচ্ছা জানান ভারতের এই রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি।
ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে শুরুতে রামনাথ কোবিন্দ বলেন, ‘নমস্কার, শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন। এ সময় তিনি বিদ্রোহী কবিতার কয়েক চরণ আবৃত্তি করেন।
সেই লাইনগুলো হলো:
‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না-
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।










