spot_img
spot_img

আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত

ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরু আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ছাই ও লাভার ঢলের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উদ্ধারকারীরা আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় কাদা ও বর্জ্য অপসারণের কাজ করছিলেন।

দ্বিতীয়বারের মতো লাভা বের হতে শুরু হলে তারা অপসারণের কাজ বন্ধ করে দেন।

উদ্ধারকারী দলের সদস্য সাইফুল হাসান বলেন, উদ্ধাকারীদের কাজ অব্যাহত রাখা খুবই বিপজ্জনক। উৎক্ষিপ্ত লাভা বৃষ্টির ফোটার মতো গ্রামবাসীদের ওপর পড়ছিল বলে জানান তিনি। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ